সোশ্যাল মিডিয়া গাইডলাইন সভায় বেলজিয়াম গেলেন আইসিটি প্রতিমন্ত্রী
ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের বিশেষ আমন্ত্রণে বেলজিয়াম গেলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার ভোরে তিনি দুই দিনের সফরে ঢাকা ত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছে মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার।
সফরকালে প্রতিমন্ত্রী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ২৪ অক্টোবর, মঙ্গলবার অনুষ্ঠিতব্য টনি ব্লেয়ার ইন্সটিটিউটের ফর গ্লোবাল চেঞ্জ উদ্যোগে আয়োজিত "টেক অ্যাক্সিলেরেটর প্রোগ্রাম ২০২৩" এ অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমের গাইডলাইন নিয়ে আলোচনা হবে। এতে ফেসবুক, ইন্সটাগ্রাম, এক্স এর মতো অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমের বৈশ্বিক গাইডলাইনের পাশাপাশি আঞ্চলক গাইডলাইন বিষয় গুরুত্ব পাচ্ছে। এক্ষেত্রে আইসিটি প্রতিমন্ত্রী পলক বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধকে বিবেচনায় নিয়ে কন্টেন্ট মডারেশনের বিষয়ে আলোকপাত করবেন বলে ধারণা করা হচ্ছে।
সভায় বাংলাদেশসহ ব্রিটেন, অ্যাঙ্গোলা, মোল্দোভা, জাম্বিয়া, সিঙ্গাপুর, মরক্কো, আলবেনিয়া, আলবেনিয়া, ভিয়েতনাম, ভিয়েতনাম, তিমুর, বুলগেরিয়া, রিসা, গ্রীস, ইউকে, ম্যাক্রা, রোমানিয়াসহ বিশ্বের ৩১টি দেশ থেকে মন্ত্রী, মেম্বার অব পার্লামেন্ট, সরকারি, বেসরকারিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।







